৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শহিদুল ইসলাম

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে শহিদুল ইসলাম মনোনীত হয়েছেন। এ সংক্রান্ত অনুমোদন দিয়েছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার (১১ জুন) রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক শামীম হাসান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

অনুমোদিত এডহক কমিটিতে পদাধিকারবলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল হক কে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া অভিভাবক প্রতিনিধি হিসেবে মো. আবুল খায়ের এবং শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. জাহাঙ্গীর আলমকে মনোনীত করা হয়েছে।

স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, সভাপতি শহিদুল ইসলামের নেতৃত্বে সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা ও সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে।

স্থানীয়দের মতে, নতুন এডহক কমিটির মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আরও ইতিবাচক পরিবেশ নিশ্চিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ