১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

আদমদীঘিতে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালকের মৃত্যু

spot_img

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে নিয়ন্ত্রণ হারিয়ে আকাশ (২৪) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আকাশ উপজেলার সদর ইউনিয়নের ডহরপুর গ্রামের রুবেল হোসেনের ছেলে। মঙ্গলবার রাতে উপজেলার আঞ্চলিক সড়কের শালগ্রাম ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মোটরসাইকেল নিয়ে উপজেলার আঞ্চলিক সড়কে দিয়ে ডহরপুর থেকে শালগ্রামে যাচ্ছিলেন আকাশ। পথমধ্যে শালগ্রাম ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পার্শ্বে খাদে পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
এরপর আইনি প্রক্রিয়া শেষে নিহত পরিবারের নিটক লাশটি হস্তান্তর করেন।
আদমদীঘি থানার উপ পরিদর্শক ফেরদৌস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ