২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

গাবতলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

spot_img

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতির পিতা মরহুম শহীদ আফিজ উদ্দিন তরফদারের ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৩ মার্চ) উপজেলার রামেশ্বেরপুর পশ্চিম তেজোপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন, রামেশ্বেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মুন্নু, যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন, মহব্বত আলী, মিনহাজুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক হযরত আলী, সদস্য জনি, বাসার, রতন, যুবদল নেতা লুতফুর, খোরশেদ আলম, রেজাউল, শাহাদাত, রয়েল, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা, সদস্য আল হাবিব সিমান্ত, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত রহমান তাসকিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।

উল্লেখ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতির পিতা মরহুম শহীদ আফিজ উদ্দিন তরফদার ২০১৩ সালের ২ মার্চ সকালে কর্মস্থলে যাওয়ার পথে বগুড়া মাঠিডালি পুলিশের গুলিত শহিদ হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ