১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

দুর্ঘটনার ঝুঁকি কমাতে সড়কের আগাছা-কলাগাছ পরিষ্কারে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগ

spot_img

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
দুর্ঘটনার খবর পেয়ে সড়কে গিয়ে দেখা যায়, রাস্তার দুই পাশে বেড়ে ওঠা আগাছা ও কলাগাছের কারণে যানবাহন চালকদের দৃষ্টিসীমা বাধাগ্রস্ত হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে—এমন বিষয় নজরে আসার পর সড়ক পরিষ্কারে উদ্যোগ নিয়েছেন বগুড়ার ধুনট উপজেলার ভাণ্ডারবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

শনিবার (১৫ আগস্ট) ঢেকুরিয়া-ধুনট প্রধান সড়কের দুপাশে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশে আগাছা, ঝোপঝাড় ও কলাগাছ বেড়ে ওঠায় বিভিন্ন স্থানে যানবাহন চালকদের স্বাভাবিক দৃষ্টিসীমা কমে গেছে। বিশেষ করে বাঁক ও গুরুত্বপূর্ণ অংশগুলোতে বিপরীত দিক থেকে আসা যানবাহন ঠিকমতো দেখা যায় না। এতে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

সম্প্রতি ওই সড়কে দুর্ঘটনার খবর পাওয়ার পর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। পরে তাঁরা সড়কের দুপাশের আগাছা, ঝোপঝাড় ও কলাগাছ কেটে পরিষ্কার করার উদ্যোগ নেন। এতে সড়কের দৃশ্যমানতা বাড়ার পাশাপাশি যানবাহন চলাচল আরও নিরাপদ হবে বলে জানান তাঁরা।

পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে উপস্থিত ছিলেন ভাণ্ডারবাড়ী ইউনিয়ন বিএনপির সদস্য মো. মুন্নাফ সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের রাকিব হাসান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের শফিকুল ইসলাম শফি ও বাবুল মিয়া, ভাণ্ডারবাড়ী ইউনিয়ন ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজু, শিশির আহাম্মেদ বাঁধন, আব্দুল মমিন, মনির হোসেন খান, যুবদলের সাবেক ৯ নম্বর ওয়ার্ড সভাপতি ইউসুফ, ভাণ্ডারবাড়ী ইউনিয়ন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি জুয়েল রানা, আয়নাল হকসহ স্থানীয় নেতাকর্মীরা।

আয়োজকেরা বলেন, সড়কের পাশে আগাছা ও কলাগাছের কারণে চালকদের দৃষ্টিসীমা কমে যায়। দুর্ঘটনার ঝুঁকি কমিয়ে মানুষের চলাচল নিরাপদ করতে সামাজিক দায়বদ্ধতা থেকেই তাঁরা এ উদ্যোগ নিয়েছেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ