২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় অবৈধ পলিথিন কারখানায় জরিমানা, ১০১৫ কেজি পলিথিন জব্দ

spot_img

বগুড়ায় অবৈধভাবে পলিথিন উৎপাদনের অভিযোগে র‌্যাব-১২ বগুড়া ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে একটি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে ১০১৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।

রবিবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে সদর থানার দক্ষিণ বৃন্দাবনপাড়া এলাকায় টু স্টার প্রিন্টিং পূর্ব পালশা পলিমার কারখানায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বগুড়া র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ (এটিসি) এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লক্ষণ চন্দ্র দাস।

অভিযান শেষে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬(ক)(খ) ও ১৫(১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় কারখানার মালিক আলহাজ্ব মোঃ তারিক (৫৫) কে ২৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অবৈধভাবে উৎপাদিত ১০১৫ কেজি পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত পলিথিনের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা বলে জানা গেছে।

র‌্যাব-১২ সূত্র জানায়, পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে আরও জোরদারভাবে এসব কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ