৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় গাঁজা সেবনে ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

spot_img

বগুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চকসূত্রাপুর চামড়া গুদাম এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনের অপরাধে তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (৬ মে) ডিএনসি, বগুড়া ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল ওয়াজেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অভিযান চালায়।

গ্রেফতারকৃতরা হলেন—মো. মিজানুর রহমান (২৪), পিতা মৃত মিন্নাত, ঠনঠনিয়া পশ্চিমপাড়া; মো. সাব্বির আহম্মেদ (৩৬), পিতা আব্দুল মান্নান, নিশিন্দারা কারবালা; এবং মো. জাফর (৩২), পিতা মোহাম্মদ আলী পাইকার, গাবতলী উপজেলার রামেশ্বরপুর তেজোপাড়া এলাকার বাসিন্দা।
অভিযানকালে তাদের কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

ডিএনসি সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ