২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ৫৫ বোতল ম’দসহ কারবারি আটক

spot_img

বগুড়ায় র‍্যাব-১২ এর মাদকবিরোধী অভিযানে ৫৫ বোতল কেরু মদ উদ্ধার করা হয়েছে। এসময় হাতেনাতে আটক হয়েছেন এক মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ এর একটি দল শহরের সুলতানগঞ্জ পাড়া এলাকার হাকির মোড়ে অভিযান চালায়। এসময় স্থানীয় একটি দোকানে মদ বিক্রয়কালে আব্দুল জব্বার (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার আব্দুল করিমের ছেলে। ঘটনাস্থল থেকে ৫৫ বোতল কেরু মদ জব্দ করা হয়।
র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, গ্রেপ্তারকৃত আব্দুল জব্বার দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ