১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলে এমপি মিল্টন

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ও খরনা ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) রানীর হাট স্কুল অ্যান্ড টেকনিক্যাল কলেজ প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সিনিয়র সহসভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ ও আবু শাহিন সানি, সাবেক আহ্বায়ক আবুল বাশার।
এছাড়া উপস্থিত ছিলেন আশেকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ঈদ্রিস সাকিদার ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, খরনা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজার রহমান কাজল ও সাধারণ সম্পাদক আবদুল হাই সিদ্দিক রনি এবং উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ইফতার মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। নেতারা বলেন, এ ধরনের আয়োজন নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ