২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে গ্রাম আদালত নিয়ে সচেতনতায় দিনব্যাপী কর্মশালা

spot_img

বগুড়ার শাজাহানপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করতে দিনব্যাপী সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এতে গ্রাম আদালতের কার্যক্রম, স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে এর ভূমিকা, জনসচেতনতা বৃদ্ধি এবং সেবাগ্রহীতাদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী জহিরুল ইসলাম। তিনি গ্রাম আদালতের কার্যকারিতা, বিচারপ্রাপ্তি সহজীকরণ এবং স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন।
কর্মশালায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস ঊর্মি, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ মো. আশিক ইকবাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অলিফা খাতুন, শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক সজিবুল আলম।
এছাড়া বক্তব্য দেন ব্র্যাক এর জেলা সমন্বয়ক বাবলী সুরাইয়া, টিএমএস প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোহিদুজ্জামান, গাক প্রোগ্রাম কো-অর্ডিনেটর রাশেদুল ইসলাম এবং পল্লী উন্নয়ন প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলুফা ইয়াসমিন।

বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত ও স্বল্প খরচে নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা। এর মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠী সহজেই ন্যায়বিচার পাচ্ছে। তবে এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে আরও সচেতনতা সৃষ্টি করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ