১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে নির্বাচন কার্যক্রম সমন্বয় সভা

spot_img

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বগুড়ার শাজাহানপুরে নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপজেলা সেমিনার কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান, জেলা পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন (পিপিএম), শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, জেলা নির্বাচন অফিসার ফজলুল করিম, শাজাহানপুর থানার ওসি তৌহিদুল ইসলাম এবং উপজেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমানসহ উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শাজাহানপুর উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ৭৫টি ভোটকেন্দ্র প্রস্তুত করা হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি মনিটরিং টিম পর্যায়ক্রমে কেন্দ্রগুলো পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ