
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলার বাবুরপুকুর বধ্যভূমিতে শহীদদের স্মরণে রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে মোমবাতি প্রজ্বালন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাইফুর রহমান এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস ঊর্মি, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।




