১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে ২১ ফেব্রুয়ারি পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলায় যথাযথ মর্যাদায় মহান ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাইফুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শাহানাজ পারভীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম, শাজাহানপুর থানার সেকেন্ড অফিসার মোঃ আবু জাররা, শাজাহানপুর থানা কমিনিউটি পুলিশিং ফোরামের সভাপতি মোঃ রফিকুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
সভায় বক্তারা বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ