১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শাজাহানপুর দুবলাগাড়ী কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

spot_img

বগুড়া  শাজাহানপুর উপজেলার দুবলাগাড়ী কলেজের উদ্যোগে মঙ্গলবার (৩ মার্চ) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অত্র কলেজের অধ্যক্ষ রাশেদ মোহাম্মদ সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য মো. মোজাফ্ফর রহমান, ইট ব্যবসায়ী আহসান হাবীব রবিন, আব্দুল রাজ্জাক বুলবুলি, নুরুল হুদা নাইচ, আকরাম হোসেন, অভিভাবক সদস্য মো. বেলাল হোসেন, সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি মসিয়ূর রহমান, সাবিনা ইয়াসমিন, সহকারী অধ্যাপক শাফিকুল ইসলাম আজাদ, রফিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সুপারগণ।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। ইফতার মাহফিলে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ