১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে বগুড়ায় জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের আলোচনা সভা

spot_img

মহিউদ্দিন :

সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে বগুড়ায় জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় কবি নজরুল ইসলাম সড়কস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি সবুর শাহ লোটাস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি ডলার।

প্রধান অতিথির বক্তব্যে ফজলে রাব্বি ডলার বলেন, ১৬ জুন দেশের সাংবাদিক সমাজের জন্য একটি কালো দিবস। তৎকালীন সরকারপ্রধান শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে চারটি দৈনিক পত্রিকা রেখে সারাদেশের অধিকাংশ সংবাদপত্রের ডিক্লারেশন বাতিল করেছিলেন। ফলে বহু সাংবাদিক কর্মহীন হয়ে পড়েন। আমরা সেই দিনের পুনরাবৃত্তি আর দেখতে চাই না।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে তিনি সংবাদমাধ্যমের বিকাশের পথ সুগম করেন। সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য জনগণের দুয়ারে পৌঁছে দিয়ে একটি স্বৈরাচারমুক্ত দেশ পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সভা শুরুতে সাংবাদিক শামিম হোসাইনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সাংবাদিক সুমন সরদারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক সাব্বির হোসেন রোজ, জে এস সাহাদত হোসেন শাহীন, ফজলুর রহমান, মাজেদুর রহমান, ইনসান আলী শেখ, রেজাউল হক বাবু, মহিউদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং জনগণের কাছে সত্য ও সঠিক তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে সাংবাদিক সমাজের ঐক্য ও পেশাগত মর্যাদা রক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ