২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সারিয়াকান্দি-সোনাতলার মাটিতে অবৈধ কোনো কাজ হতে দেয়া হবেনা- কাজী রফিক এমপি

spot_img

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি ঃ

নির্বাচনের আগের প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি সরকার কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমাদের সারিয়াকান্দি-সোনাতলার বিভিন্ন সমস্যার সম্পর্কে অবগত আছেন। যা তিনি নিজেই সংসদে উপস্থাপন করেছেন। তার হাত ধরেই এবং আপনাদের সহযোগিতায় আগামী পাঁচ বছরে সেগুলো কাজ একটা একটা করে বাস্তবায়ন করা হবে। ২০০১ থেকে ২০০৬ সাল পযর্ন্ত চরাঞ্চলের যেসব উন্নয়ন হয়েছে তারপরবর্তী সেখানে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি । সারিয়াকান্দি-সোনাতলার মাটিতে অবৈধভাবে বালু উত্তোলনসহ যতগুলো অবৈধ কাজ রয়েছে সেগুলো আর হতে দেওয়া হবেনা। আর এজন্যে আপনাদের সোজাগ থাকতে হবে এবং তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। সারিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তের আয়োজনে বিনামূল্যে সার-বীজ ও এয়ার ফ্লো মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলে বলেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনতলা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। সারিয়াকান্দিতে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে পাট, গ্রীষ্মকালীন তিল ও উপশী আউশ ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৮১৪জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার এবং ৪ জন কৃষকের মাঝে বিনামুল্যে পেঁয়াজ সংরক্ষণের জন্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৫০০ কৃষকের মাঝে ধান বীজ, ৪০ জন কৃষকে তিল বীজ, ২৭০ জন কৃষকে পাট এবং ৪ জন কৃষকের মধ্েয পেঁয়াজ সংরক্ষণের জন্েয এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়। গতকাল রবিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে

কৃষকদের নিয়ে এক সূধী সমাবেশ ও কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে  শুভেচ্ছা বক্তব্য রাখেন সারিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার স্মৃতিন্নাহার বিথীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ ওসি আ.ফ.ম. আসাদুজ্জামান, সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি সাহাদত হোসেন সনি, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন সহবিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দরা প্রমুখ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ