৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে ছাত্রদলের উদ্যোগে ফ্রি ব্লাড ও মেডিক্যাল ক্যাম্প

spot_img

শাজাহানপুর উপজেলা ছাত্রদলের তত্ত্বাবধানে এবং আশেকপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আশেকপুর সিপি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার দিনব্যাপী ফ্রি ব্লাড ও মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আইয়ুব ছোটন এবং সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল ও শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হীরা।

আয়োজনে সহযোগিতা করেন শাহ সুলতান কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ।

দিনব্যাপী ক্যাম্পে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষ বিনামূল্যে রক্ত পরীক্ষা, স্বাস্থ্যপরামর্শ ও ওষুধ সেবা গ্রহণ করেন। আয়োজকরা জানান, মানবিক সেবার অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ