
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বগুড়ার ধুনট উপজেলায় খতমে কুরআন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টায় ধুনট উপজেলার রাঙ্গামাটি বালিকা দাখিল মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা চত্বরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ার পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম ইসাহাক আলীর কন্যা সমাজসেবক রিনা খাতুন। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতার সহধর্মিণী জোসনা খাতুন।
রাঙ্গামাটি বালিকা দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জহুরুল ইসলাম বিপ্লবের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার আব্দুল হামিদ, সহকারী শিক্ষক আবু সুফিয়ান, এসএম শিহাব উদ্দীন, আব্দুস সাত্তার, ওমর ফারুক, বিলচাপড়ী আইডিয়াল কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, রাঙ্গামাটি আবু হোসেন জহুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসফুল খাতুন, রাঙ্গামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ছানোয়ান হোসেন, এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সহসভাপতি মাহবুবুর রহমান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা এসএম রানা মণ্ডল।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।




