১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সকলের সহযোগিতায় স্বপ্নের শাজাহানপুর গড়তে চাই — এমপি মোরশেদ মিল্টন

spot_img
বগুড়া-৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোরশেদ মিল্টন বলেছেন, সকলের সহযোগিতায় স্বপ্নের শাজাহানপুর গড়ে তুলতে চাই।  এ লক্ষ্যে দলমত নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
শাজাহানপুর উপজেলা সরকারি কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ১১টায় শাজাহানপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, উপজেলা জামায়াতের আমির আব্দুর রহমান ও সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহানাজ, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রাশেদ ইমরান, উপজেলা কৃষি কর্মকর্তা আমেনা খাতুন, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সাহাবুল আলম, সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলামসহবিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
সভা শেষে এমপি মোরশেদ মিল্টন উপজেলা চত্বরে বৃক্ষরোপণ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় ক্রীড়া সামগ্রী ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ