২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ধুনটে সহকারী শিক্ষা কর্মকর্তার বাসায় দুঃসাহসিক চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

spot_img

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট শহরের সরকারি খাদ্যগুদাম এলাকায় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তার ভাড়া বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টার মধ্যে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট শহরের খাদ্যগুদাম এলাকার আবুল কালাম আজাদের বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। অন্যান্য দিনের মতো মঙ্গলবার সকাল ৯টার দিকে তিনি বাসায় তালা দিয়ে কর্মস্থলে যান।
দুপুর ১টার দিকে বাসায় ফিরে তিনি দেখতে পান ঘরের দরজা খোলা এবং ভেতরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। পরে খোঁজ নিয়ে জানা যায়, একটি বাক্সের ভেতর রাখা প্রায় আড়াই ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ৫ হাজার টাকা চুরি হয়েছে।
এলাকাবাসী জানান, এক ব্যক্তি নিজেকে শিক্ষা কর্মকর্তার আত্মীয় পরিচয় দিয়ে বাসার প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করে এবং সেখান থেকে তৃতীয় তলায় ওঠে। ধারণা করা হচ্ছে, তিনিই চুরির সঙ্গে জড়িত।
এ ঘটনায় আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম জানান, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ