২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে পথসভায় তারেক রহমান, দিলেন উন্নয়নের বার্তা

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার জালশুকা বাজারে পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মায়েদের হাতে ফ্যামিলি কার্ড প্রদান এবং শিশুদের জন্য হামের টিকার ব্যবস্থা করেছে সরকার। তিনি বলেন, শুধু বগুড়া নয়—সারা দেশে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সবার সহযোগিতা ও দোয়া প্রয়োজন।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে নিজ পিতৃভূমি বাগবাড়ীতে যাওয়ার পথে জালশুকা বাজারে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, “আমি আপনাদের ঘরের সন্তান। দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারি।”
এ সময় উপস্থিত ছিলেন ডা. জুবাইদা রহমান, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, দলীয় নেতাকর্মীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পথসভাকে কেন্দ্র করে এলাকায় বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে এবং জনসাধারণ প্রধানমন্ত্রীর বক্তব্য মনোযোগ সহকারে শোনেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ