২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শাজাহানপুর স্যান্ডেলে লুকানো ১৫০০ ইয়াবা উদ্ধার, আটক ১

spot_img

বগুড়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে স্যান্ডেলের সোলের ভেতর বিশেষ কৌশলে লুকানো ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

রবিবার (৩ মে) সকাল সাড়ে ১০টায় শাহাজানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম ফরিদুল ইসলাম (৪০)। তাঁর বাড়ি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের নলঘড়িয়া গ্রামে। এসব তথ্য নিশ্চিত করেছেন ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান।

ডিএনসির উপপরিচালক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে নওগাঁগামী ‘শাহ ফতেহ আলী পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। বাসটির একটি সিটে টিকিটবিহীন অবস্থায় বসে থাকা এক যাত্রীকে সন্দেহ হলে তাঁর দেহ তল্লাশি করা হয়। এ সময় তাঁর পরিহিত দুই পায়ের স্যান্ডেলের সোলের ভেতর বিশেষভাবে লুকানো দুটি প্যাকেট থেকে মোট ১ হাজার ৫০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন ও এক জোড়া স্যান্ডেল জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় শাহাজানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ইয়াবার এই চালানের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ