২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মহাস্থানগড়ে বৈশাখী উৎসব, জনঢল ঠেকাতে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা

spot_img

বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার (১৪ মে) বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী বৈশাখী উৎসব। উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও মহাস্থানগড়ে লাখো মানুষের সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে ফকির-সন্ন্যাসীরা মহাস্থানগড়ে আসতে শুরু করেছেন।

উৎসবকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসনের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। দায়িত্ব পালন করবেন প্রায় সাড়ে ৫শ’ পুলিশ সদস্য। পাশাপাশি মাঠে থাকবেন র‌্যাব সদস্য ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, “বৈশাখী উৎসবে লাখো মানুষের সমাগম হতে পারে। তাই পর্যাপ্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি ম্যাজিস্ট্রেট ও র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন।” তিনি আরও বলেন, “মহাস্থানগড়ে কোনোভাবেই মাদকসেবন বা মাদক বিক্রি করতে দেওয়া হবে না। এ বিষয়ে আগে থেকেই নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুজ্জামান বলেন, মহাস্থানগড় একটি পুণ্যভূমি। এর পবিত্রতা রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব। গাঁজা, হেরোইন, ফেনসিডিলসহ কোনো ধরনের মাদক সেবন ও বিক্রি করতে দেওয়া হবে না।

তিনি জানান, পুলিশ সুপারের নির্দেশনায় মহাস্থানগড় ও মাজার এলাকায় সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। মাজার ও মসজিদ এলাকায় ধর্মীয় অনুষ্ঠান ছাড়া অন্য কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ