২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় ফুটবল খেলা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে এতিম স্কুলছাত্র নি’হত

spot_img

বগুড়া  সারিয়াকান্দিতে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুল্লাহ সাঈম মুস্তাকিম নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টার দিকে উপজেলার নওখিলা পি এন উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত মুস্তাকিম (১৭) চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। সে নওখিলা পি এন উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, কয়েক দিন আগে ফুটবল খেলা নিয়ে মুস্তাকিমের সঙ্গে নিজামউদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শাহাদত হোসেনের বাগ্‌বিতণ্ডা হয়।

এর জেরে বৃহস্পতিবার বিদ্যালয়ের সামনে মুস্তাকিমকে একা পেয়ে শাহাদত হোসেন ও তার বাবা শাহ আলী হামলা চালান বলে অভিযোগ। একপর্যায়ে শাহাদত মুস্তাকিমকে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নওখিলা পি এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান কুমার সাহা বলেন, মুস্তাকিমের মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। ঘটনাটি বিদ্যালয়ের বাইরে ঘটেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ