১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

একই দিনে এক স্কুলের ৪ ছাত্রী নিখোঁজ, তোলপাড় ঠাকুরগাঁও!

spot_img

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একই দিনে এক স্কুলের চার ছাত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে তারা একসঙ্গে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।

Advertisements

নিখোঁজ ছাত্রীদের পরিবার মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বালিয়াডাঙ্গী থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ ছাত্রীরা হলো— উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে শ্রীমতি খুশি (১৭), একই গ্রামের বাংঠু দেবনাথের মেয়ে মলিকা (১৭), রমেশ চন্দ্র দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ (১৬) এবং আকালু দেবনাথের মেয়ে সুজতি রানী দেবনাথ (১৪)। এদের মধ্যে খুশি, মলিকা ও ঋতু সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি এবং সুজতি একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

খুশির বাবা মানিক চন্দ্র জানান, মঙ্গলবার সকাল ছয়টার দিকে চারজন একসঙ্গে বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয়। কিন্তু বেলা গড়িয়ে রাত হলেও তারা বাড়িতে ফেরেনি। পরে স্কুল ও প্রাইভেট শিক্ষকের কাছে খোঁজ নিয়ে জানা যায়, তারা সেখানে যায়নি। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে রাতে থানায় জিডি করা হয়েছে। নিখোঁজ মেয়েদের দ্রুত ফিরে পাওয়ার আকুতি জানান তিনি।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, নিখোঁজ চার স্কুলছাত্রীর পরিবার রাতে থানায় এসে সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে দেখছে এবং ছাত্রীদের উদ্ধারে ইতোমধ্যে অনুসন্ধান শুরু করেছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ