২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে পরিত্যক্ত ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

spot_img

বগুড়ার শাজাহানপুরে পরিত্যক্ত টিনের ঘর থেকে মোনির হোসেন (৩৫) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার মাদলা ইউনিয়নের রামচন্দ্রপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে ওই পরিত্যক্ত ঘর থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বাড়ির লোকজন সেখানে গিয়ে মাটির কাঁচা মেঝেতে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

নিহত মোনির ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে। পরিবারের সদস্যদের দাবি, গত ১৭ আগস্ট রাতে পুলিশের ধাওয়া খেয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিহতের মা মোনয়ারা বেগম ও বাবা আব্দুল জলিল বলেন, ১৭ আগস্ট রাতে মোনির একটি ইয়াবা ট্যাবলেট নিয়ে বাড়িতে আসেন। রাত সোয়া ১০টার দিকে দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে পুলিশ বাড়িতে আসে। এ সময় মোনির অন্য একটি দরজা দিয়ে পালিয়ে যান। পুলিশ একটি ইয়াবা ট্যাবলেট নিয়ে যায়। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে কোন থানার পুলিশ সেখানে এসেছিল, তা তাঁরা জানাতে পারেননি।

বাড়ির মালিক আছিয়া বেগম বলেন, তাঁর স্বামী ও বড় ছেলে দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন। তিনিও কয়েকদিন বাবার বাড়িতে ছিলেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ছাগলের ঘর পরিষ্কার করতে গিয়ে পাশের পরিত্যক্ত ঘর থেকে তীব্র দুর্গন্ধ পান। পরে ঘরে ঢুকে মাটিতে মরদেহ পড়ে থাকতে দেখেন।

স্থানীয় বাসিন্দা আইয়ুব আলী বলেন, মোনির বাজারে সবজি বিক্রি করতেন। তাঁর বিরুদ্ধে ইয়াবা সেবন ও বিক্রির অভিযোগ ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গিয়ে তিনি ওই পরিত্যক্ত ঘরে আশ্রয় নিয়েছিলেন কি না, তা তদন্তের বিষয়।

পরিবারের সদস্যরা জানান, মোনির দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন।

এ ব্যাপারে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আশিক ইকবাল বলেন, তীব্র দুর্গন্ধের কারণে মরদেহের কাছে যাওয়া যাচ্ছে না। মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে মরদেহটি মোনিরের বলে শনাক্ত করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ