২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি

বগুড়ার তিন উপজেলা নির্বাচনে বিজয়ী হলো যারা

spot_img

প্রথম ধাপে বগুড়ার তিন উপজেলা পরিষদের নির্বাচনে তিন আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার দিনব্যাপী জেলার গাবতলী, সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলায় এই ভোট গ্রহণ হয়।

বুধবার রাত ১০ টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন বগুড়ার তিন উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বিজয়ীদের মধ্যে গাবতলী উপজেলা চেয়ারম্যান হয়েছেন অরুন কান্তি রায় সিটন। সারিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াত হোসেন সজল এবং সোনাতলা উপজেলা চেয়ারম্যান মীনহাদুজ্জামান লীটন।

জেলা রিটার্নিং কার্যালয় সূত্র জানায়, গাবতলী উপজেলায় চেয়ারম্যান পদে ৪১ হাজার ৬০৯ ভোট পেযে নির্বাচিত হয়েছেন অরুন কান্তি রায়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী রফি নেওয়াজ খান রবিন পেয়েছেন ৩৯ হাজার ৭৫২ ভোট।

বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য কৃষিবিদ অরুন কান্তি রায় সিটন। তিনি হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক ছিলেন।
গাবতলী মোট ভোটার ২ লাখ ৮০ হাজার ৯২৮। কেন্দ্র ৯৮।
বৈধ ভোটের সংখ্যা ৮৬ হাজার ৯০৭।

বগুড়া সারিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী রেজাউল করিম মন্টুকে ৩১০৯৫ ভোটে হারিয়ে বিজয়ী হয়েছেন আনারস প্রতীকের প্রার্থী সাখাওয়াত হোসেন সজল।
তিনি মোট ৩৭ হাজার ২৪৮ ভোট ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম পেয়েছেন ৬ হাজার ১৫৩ ভোট। সাখাওয়াত হোসেন সজল বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নানের ছেলে।

১৮ হাজার ৯৭৩ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন লিখন মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকে ইউনুস আলী পেয়েছেন ১০ হাজার ৩৭।
মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন মোছা কুলসুম পারভিন ২৬ হাজার ২৩৭।
সারিয়াকান্দিতে মোট ভোটার ১ লাখ ৯৪ হাজার ২৯৮। কেন্দ্র ছিল ৭১। মোট বৈধ ভোট ৪৭ হাজার ৩৫২। বাতিল ভোট ১ হাজার ৫৯৩ টি।

সোনাতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে ২০ হাজার ৪৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মিনহাদুজ্জামান লীটন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জাকির হোসেন মোটরসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ৭ হাজার ৩৪৫ টি।পেশায় আইনজীবী মীনহাদুজ্জামান লীটন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং বিগত সময়ে সোনাতলা উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন।

কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ফিদা হাসান খান টিটো নির্বাচিত হয়েছেন। আর সেলাই মেশিন প্রতীক নিয়ে ১৪ হাজার ৮০৬ ভোটে মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন মোছা. ওয়াছিয়া বেগম। তার নিকটতম প্রতিদ্ব্ন্দ্বী মোছা. ইশরাত আকতার পেয়েছেন ৮ হাজার ৪৫০ ভোট।
এই উপজেলায় মোট ভোটার ১ লাখ ৬৪ হাজার ৩৩২ জন। এর মধ্যে ভোট প্রয়োগ হয়েছে ২৮ হাজার ২৭৮ টি।

গাবতলী, সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলায় ২২২টি কেন্দ্রে চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ