১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

গ্রামীণ ব্যাংকের সুখী বীমায় সহায়তা পেল মর্জিনা বেগমের পরিবার

spot_img

ধুনট (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার ধুনট উপজেলার গ্রামীণ ব্যাংক মথুরাপুর শাখার সদস্য মরহুম মর্জিনা বেগমের পরিবারের মাঝে সুখী বীমা সুবিধার আওতায় ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। গ্রামীণ ব্যাংকের স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে “সুখী কর্মসূচি” ও “সুখী স্বাস্থ্যসেবা প্যাকেজ” এর আওতায় এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ উপলক্ষে সোমবার সকাল ১১টায় গ্রামীণ ব্যাংক মথুরাপুর শাখা কার্যালয়ে এক আলোচনা সভা ও চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংক বগুড়া জোনের জোনাল ব্যবস্থাপক আলী আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গ্রামীণ ব্যাংক শেরপুর-ধুনট এরিয়া ব্যবস্থাপক শফিকুর রহমান।
গ্রামীণ ব্যাংক মথুরাপুর শাখার ব্যবস্থাপক রঞ্জন কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শফিকুল ইসলাম শফি, অবসরপ্রাপ্ত শিক্ষক অনীল কুমার সরকার, প্রভাষক জাহাঙ্গীর আলম ডলার, ব্যবসায়ী রাকিব, সুমন, রওশন ও গৌতম।
বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংকের সুখী বীমা কর্মসূচি সদস্যদের জন্য একটি জনকল্যাণমূলক উদ্যোগ। এই কর্মসূচির মাধ্যমে সদস্যদের পরিবার দুর্যোগ ও দুঃসময়ে আর্থিক সহায়তা পেয়ে উপকৃত হচ্ছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ