৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে সফর, ১৪৪৮ হিজরি

ধুনটে মাদকের আস্তানায় পুলিশের অভিযান, দুই ভাইসহ গ্রেফতার ৬ জন

spot_img

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে একটি বাড়িতে গড়ে ওঠা মাদকের আস্তানায় অভিযান চালিয়ে আপন দুই ভাইসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামের বাহাদুর আলীর ছেলে সোহেল রানা (৪৩) ও উজ্জ্বল হোসেন (৩৫), বথুয়াবাড়ি গ্রামের আজিবর রহমানের ছেলে মনজু মিয়া (৪৫), পাকুড়িহাটা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মিজানুর রহমান (২৭), গোসাইবাড়ি গুচ্ছ গ্রামের কালাচাঁদ কুমারের ছেলে মঙ্গল কুমার (২৯) এবং শেরপুর উপজেলার দহগ্রামের হাতেম আলীর ছেলে স্বাধীন (৩৬)।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরের পর ধুনট থানা থেকে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামে বাহাদুর আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মামলা সূত্রে জানা যায়, পশ্চিম ভরণশাহী গ্রামে বাহাদুর আলীর বাড়িতে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বেচাকেনার আস্তানা গড়ে ওঠে। সেখানে বিভিন্ন এলাকা থেকে মাদকসেবী ও কারবারিরা এসে নিয়মিত মাদক সেবন এবং কেনাবেচা করত। এতে আশপাশের বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়েন এবং এলাকায় চরম উদ্বেগের সৃষ্টি হয়।
এরই ধারাবাহিকতায় রোববার রাতে ওই বাড়িতে মাদকসেবী ও কারবারিরা আসর বসালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানকালে ৩০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৬ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধুনট থানায় একটি মামলা দায়ের করা হয়।

ধুনট থানার এসআই ওসমান গনি জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ