
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী এলাকায় স্থানীয় সামাজিক সংগঠন ‘দশের ফাউন্ডেশন’-এর উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠান ও জনকল্যাণমূলক কর্মসূচি সম্পন্ন হয়েছে। পবিত্র ঈদ ও রমজান উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার অসহায় ও নিম্নবিত্ত ৬০টি পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের পক্ষ থেকে প্রতিটি পরিবারের মাঝে লাচ্চা, সেমাই, চিনি, পোলাওয়ের চাল, মুড়ি, কিসমিস-বাদাম, গুঁড়া দুধ, পেঁয়াজ ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের একটি করে প্যাকেজ তুলে দেওয়া হয়।
অন্তর আশিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে সংগঠনের সম্মানিত উপদেষ্টামণ্ডলী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন মো. রাসেল মাহমুদ, খাইরুল হাসান বিপ্লব, মাওলানা মাহমুদুল বারী সুইম, মনিরুল ইসলাম মানিক, সাংবাদিক মোহাম্মদ গোলাম রব্বানি, পারভেজ এবং আলিম।
অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে কয়েকজন সদস্যকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রদান করা হয়। দায়িত্বপ্রাপ্তরা হলেন— কার্যক্রম পরিচালক ওয়ালেস ইসলাম রাসেল, সম্পদ ব্যবস্থাপক মো. সোহাগ মিয়া, নথি ও প্রশাসন তত্ত্বাবধায়ক মো. হাবিবুর রহমান লাজি, মূল্যায়ন ও নিরীক্ষণ কর্মকর্তা তানজিল আহম্মেদ, যোগাযোগ ও প্রচার প্রধান ইমন হাসান, আইনি উপদেষ্টা সাফওয়ান আহম্মেদ কাওছার, সদস্য সংযোগ স্থাপনকারী মো. সামাউন ইসলাম, মনিটরিং ও বাস্তবায়ন কর্মকর্তা মো. জাকির হোসাইন শান্ত এবং উদ্ভাবন ও উন্নয়ন পরামর্শক মো. আব্দুল্লাহ আল মামুন বুলু।
সভাপতির বক্তব্যে অন্তর আশিক বলেন, “দশের ফাউন্ডেশন সব সময় এলাকার মানুষের পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছে। আজ আমরা ৬০টি পরিবারের মুখে সামান্য হলেও হাসি ফোটানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
উপদেষ্টামণ্ডলীর সদস্যরা তাঁদের বক্তব্যে সংগঠনের তরুণ কর্মীদের মানবকল্যাণে আরও একনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ‘দশের ফাউন্ডেশন’-এর সদস্যবৃন্দ উপস্থিত।




