১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

spot_img

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে বগুড়া-নাটোর মহাসড়কের কাথম বেড়াগাড়ী এলাকায় মরদেহটি পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দা মাহাবুব রশিদ বলেন, সকালে ঘুম থেকে উঠে সড়কের পাশে ছিন্নভিন্ন একটি মরদেহ দেখতে পান তিনি। তার ভাষ্য, ওই সড়ক দিয়ে নিয়মিত এক বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন নারী চলাচল করতেন। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি তিনিই হতে পারেন। রাতের কোনো একসময় গাড়ির চাপায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে দীর্ঘ সময় সড়কে পড়ে থাকায় একাধিক গাড়ির চাপায় মরদেহটি আরও ক্ষতবিক্ষত হয়ে যায়।

কুন্দারহাট হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) গনেশ চন্দ্র রায়  জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। দেহটি এতটাই বিকৃত ছিল যে মুখ দেখে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ