১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বাদশাকে এমপি হিসেবে দেখতে চায় এলাকাবাসী

spot_img

‎আগামী ৯ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা ধানের শীষ প্রতীকে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

তারাই ধারাবাহিকতায় আজ শনিবার (২৮ মার্চ) বিকেলে বগুড়া শহরের লতিফপুর উত্তর পাড়া বেলজিয়াম মাঠে লতিফপুর করতোয়া সমাজ কল্যান সমিতির উদ্যোগে আয়োজিত নির্বাচনী সভায় সংগঠনের সভাপতি আবু মুসা সরকারের সভাপতিত্বে, বগুড়া শহর মহিলা দলের সভানেত্রী শাহীনুর রহমান শানুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রেজাউল করিম বাদশা।

‎প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচিত হলে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে কলোনীতে বসবাসরত নন বাঙালি (বিহারীদের) জন্য আবাসন প্রকল্প গড়ে তোলা হবে।

‎এই উপনির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবিদুর রহমান সোহেল। রেজাউল করীম বাদশা এবং তার সমর্থকরা আশাবাদী যে, বিপুল ভোটের ব্যবধানে তারা এই আসনে জয়ী হয়ে বিএনপির আধিপত্য ধরে রাখবেন। সেই সাথে বাদশাকে মন্ত্রী পরিষদে রাখার দাবি জানান। ভোটাররা জানান, ‘তিনি মন্ত্রিপরিষদে থাকলে পুরো জেলার উন্নয়নে ভূমিকা রাখবেন বলেই আমরা তাকে মন্ত্রিপরিষদে চাই।’

‎অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির অর্থ সম্পাদক এনামুল হক সুমন, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, বগুড়া জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ জাকারিয়া, সিনিয়র যুগ্ন আহ্বায়ক হাফেজ মাওলানা জাহিদুর রহমান, সদস্য ক্বারি মাহফুজ, আব্দুল মান্নান, মানিকুর রহমান, ডা. বোরহান উদ্দিন প্রমূখ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ