
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলার ভাণ্ডারবাড়ী ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম-এর উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মানবিক এই কর্মসূচির আওতায় প্রায় ৭০০টি পরিবারের মাঝে লাচ্ছা সেমাই, চিনি, পোলাওয়ের চাল, বাদাম ও কিশমিশ বিতরণ করা হয়। এতে এলাকার নিম্নআয়ের মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে এবং তারা স্বস্তি অনুভব করেন।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাণ্ডারবাড়ী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহুরুল ইসলাম (নান্নু)। এছাড়াও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, নিয়ামুল ইসলাম, জুবায়ের হোসেন জুয়েলসহ স্থানীয় আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এ ধরনের উদ্যোগ অসহায় মানুষের মুখে হাসি ফোটায় এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে ভাণ্ডারবাড়ী ইউনিয়নে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন এবং প্রতি বছরই ঈদ উপলক্ষে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন।




