১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

রঙ মিশিয়ে লাচ্ছা সেমাই! বগুড়ায় কারখানায় জরিমানা

spot_img

বগুড়ায় একটি লাচ্ছা সেমাই কারখানায় রঙ মিশিয়ে পণ্য তৈরির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। এ সময় ৬০ কেজি অস্বাস্থ্যকর তেল ও প্রায় ৯০ মণ রঙ মেশানো লাচ্ছা সেমাই জব্দ করা হয়।

শুক্রবার দুপুরে শহরের ফুলবাড়ী মধ্যপাড়ায় ‘সারাবেলা লাচ্ছা সেমাই’ নামের কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ (র‌্যাব-১২)–এর সিপিএসসি বগুড়া কোম্পানি ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৫৩ ধারায় কারখানার মালিক নাদিরা সুলতানা (৪৭) কে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।

র‌্যাব-১২–এর সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানায় ক্ষতিকর রঙ মিশিয়ে লাচ্ছা সেমাই উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত তেলও অস্বাস্থ্যকর ছিল। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় জরিমানা করা এবং পণ্য জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অসাধু উৎপাদকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ