১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি

লালপুর ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

spot_img

সাধীন আলম হোসেন, নাটোর জেলা প্রতিনিধিঃ

নাটোরের লালপুর উপজেলার লালপুর ফিলিং স্টেশনে ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে লালপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিজে উপস্থিত থেকে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনুনোমোদিত ভাবে তেল বিতরণ করার অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ধারা মোতাবেক যথাযথভাবে পন্য বিতরণ না করার কারনে ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ কর্মীদের জানায়, উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা করেন লালপুর থানার পুলিশ এবং বাংলাদেশ আনসার বাহিনীর লালপুর উপজেলা টিমের সদস্যরা।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ