৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে তারেকের জন্মদিনে ছাত্রদলের দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ

spot_img

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে আশেকপুর নন্দকুল হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ ছোটন সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন।বিশেষ অতিথি ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু শাহিন সানি,আশেকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী সাকিদার,যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম,উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল আরমান রাজু,ছাত্রদলের সহসভাপতি মুঞ্জিল আলম শিপন, আবু বক্কর, প্রচার সম্পাদক রবিউল ইসলাম রবি, দপ্তর সম্পাদক রিয়াদ আল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ, এবং ছাত্রদল নেতা আব্দুল আহাদ, আকাশ মাহমুদ, জিহাদ, রিফাত সহ অন্যান্য নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল,জিয়া পরিবার সহ দলের নেতৃত্বের সুস্বাস্থ্য এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়। পরে এতিম শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ