২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে মাঝিড়া মডেল উচ্চ ও প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

spot_img

শাজাহানপুর উপজেলায় মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় ও মাঝিড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি।
মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান বিদ্যুৎ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলী আকন্দ।
মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম দুদু প্রাং এবং মাঝিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হকের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বাংলাদেশ জামায়াতের আমীর মাওলানা মোঃ আব্দুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) পরিতোষ চন্দ্র সরকার ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু শাহীন সানি।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, উপজেলা জাতীয় নাগরিক পার্টি-র সভাপতি হুমায়ূন কবির হিমু, সেক্রেটারি আবু মুসা বিপ্লব, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আজাদ, সাংগঠনিক সম্পাদক মোশারফ হাসান ও উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাবুল মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উদ্বোধনের পর বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ