২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার পরিত্যক্ত বাড়িতে আগুন

spot_img

শাজাহানপুর উপজেলা-তে আত্মগোপনে থাকা এক স্বেচ্ছাসেবক লীগ নেতার পরিত্যক্ত বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাড়িতে মজুত করা আলু, পেঁয়াজ, ধানবীজসহ কিছু পুরোনো আসবাবপত্র পুড়ে গেছে।

গতকাল মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়ন-এর বয়ড়াদীঘি গ্রামে এ ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িটি জেলা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ-এর অর্থবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আকাশ-এর।

শাজাহানপুর ফায়ার সার্ভিস-এর লিডার দেলোয়ার হোসেন জানান, বাড়িটিতে কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না। পরিত্যক্ত মাটির ওই বাড়িতে আলুসহ বিভিন্ন কৃষিপণ্য মজুত ছিল। ভোর ৪টা ১৩ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

অজ্ঞাত স্থান থেকে মোবাইল ফোনে আমিনুল ইসলাম আকাশ বলেন, “রাজনৈতিক শত্রুতা থেকে আমার পরিত্যক্ত বাড়িতে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। এতে বিভিন্ন ফসল ও দোকানের কিছু পুরোনো আসবাবপত্র পুড়ে গেছে। প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।”

এ বিষয়ে শাজাহানপুর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিক ইকবাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আগুন লাগার কারণ তদন্ত করে জানা যাবে। এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ