২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে হা-ডু-ডু টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার নগর আমরুল প্রভাতী সংঘের আয়োজনে বাংলাদেশের জাতীয় খেলা হা-ডু-ডু টুর্নামেন্ট এরফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) নগর আমরুল জোয়ারদারপাড়া চারমাথা মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
নগর আমরুল প্রভাতী সংঘের সভাপতি ও প্রথম শ্রেণির ঠিকাদার আমিনুর রহমান জোয়ারদারের সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত বগুড়া-৫ আসনের ধানের শীষের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি খাদেমুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার, সাবেক যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান অটল প্রমুখ।
ফাইনাল খেলায় বাংরা স্পোর্টস ক্লাব ১–০ পয়েন্টের ব্যবধানে ভবানীপুর স্পোর্টস ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।খেলা শেষে অতিথিরা বলেন, হা-ডু-ডু আমাদের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিতভাবে চালু রাখার আহ্বান জানান।
ফাইনাল খেলাটি উপভোগ করতে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ