১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি

হাদির অবস্থা খুবই সংকটাপন্ন, তিনি বেঁচে আছেন: ডা. জাহিদ রায়হান

spot_img

রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদ রায়হান।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে তিনি জানান, হাদির অবস্থা খুবই ক্রিটিক্যাল। তবে তিনি এখনও বেঁচে আছেন।

অস্ত্রোপচারের সময় হাদির দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং প্রচুর রক্তক্ষরণ ঘটে। ডা. জাহিদ বলেন, অপারেশন চলাকালে নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। আমরা কোনো আশ্বাস দিচ্ছি না, রোগী এখনও বেঁচে আছেন বাকিটা আল্লাহর ইচ্ছা।

অস্ত্রোপচারের সময় অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞরা জানান, রোগীর নিজস্ব শ্বাস-প্রশ্বাসের চেষ্টা ছিল। এটিকে চিকিৎসকেরা ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছেন।

চিকিৎসকদের ধারণা, মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে। যদিও কিছু বুলেট ফ্রেগমেন্ট মস্তিষ্কের ভেতরে রয়ে গেছে।

 

ডা. জাহিদ রায়হান বলেন, বুলেট ব্রেনের সেন্টার পয়েন্টে লেগেছে, সেখানে অ্যাপ্রোচ করার কোনো সুযোগ নেই। তবে কিছু ক্ষুদ্র ফ্রেগমেন্ট অপারেশনের সময় পাওয়া গেছে এবং সংগ্রহ করা হয়েছে।

উন্নত আইসিইউ সাপোর্টের জন্য হাদির স্বজনরা তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢামেক থেকে অ্যাম্বুলেন্স রওনা করে এবং রাত ৮টার দিকে এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন।

শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্টের কাছে অজ্ঞাত অস্ত্রধারীরা শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বিকেল পৌনে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় এবং তাৎক্ষণিক অস্ত্রোপচার করা হয়।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ