১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২; শাজাহানপুরে গ্রে’ফতার ২

spot_img

ফ্যাসিস্টদের দমন ও অ’বৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বগুড়ার শাজাহানপুরে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ বিশেষ অভিযানে ২ জনকে গ্রে’ফতার করেছে পুলিশ।

‎বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ এর বিশেষ অভিযানে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার খাদাস পশ্চিমপাড়া ও ক্ষুদ্র ফুলকোট এলাকা থেকে ২ জনকে গ্রে’ফতার করা হয়েছে।

‎গ্রে’ফতারকৃতরা হলো, উপজেলার খাদাস পশ্চিমপাড়া গ্রামের মৃত মহসিনের ছেলে মোঃ রেজাউল করিম (৪৩)। সে উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য। অপর আসামি মোঃ ফারুক হোসেন (৩৫) উপজেলার ক্ষুদ্র ফুলকোট গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। সে ০৯ নং আমরুল ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড় আওয়ামী যুবলীগ এর সাধারন সম্পাদক।

‎বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, আসামিদের (১৯ ডিসেম্বর) বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ