২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় আইজিপির সফর, সাংবাদিকদের প্রবেশাধিকার ছিল না

spot_img

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের বগুড়া সফর ঘিরে স্থানীয় সাংবাদিকদের মধ্যে তৈরি হয়েছে বিস্ময় ও ক্ষোভ। রবিবার সকালে তাঁর এ সফরটি ছিল প্রায় গোপনীয়, গণমাধ্যমকর্মীদের প্রবেশাধিকারও ছিল না।

রাতে বগুড়া জেলা পুলিশের ফেসবুক পেজে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইজিপি বাহারুল আলম শাজাহানপুর থানার সেবাধর্মী কার্যক্রম পরিদর্শন, পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ এবং নির্বাচনকালীন দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় অংশ নেন।

সকালে তিনি পুলিশ লাইনসে পৌঁছালে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

এরপর আইজিপি শাজাহানপুর থানায় যান। সেখানে তিনি থানার সেবাধর্মী কার্যক্রম ঘুরে দেখেন, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং থানার প্রাঙ্গণে একটি কাঠবাদাম গাছের চারা রোপণ করেন।
এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তবে পুরো সফরটি গণমাধ্যমের বাইরে রেখে পরিচালিত হওয়ায় স্থানীয় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, জেলা পুলিশের পক্ষ থেকে কোনো আমন্ত্রণ, প্রেস বিজ্ঞপ্তি বা তথ্য সরবরাহ করা হয়নি।

একজন স্থানীয় সাংবাদিক বলেন, আইজিপি মহোদয়ের মতো একজন উচ্চপর্যায়ের কর্মকর্তার সফর সংবাদকর্মীদের অজানায় রাখা অত্যন্ত দুঃখজনক। গণমাধ্যমকে এভাবে উপেক্ষা করা মুক্ত সাংবাদিকতার প্রতি অবজ্ঞা।”

শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক জানিয়েছেন, বিষয়টি নিয়ে তাঁরা জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, সফরটি অভ্যন্তরীণ কারণে সীমিত পরিসরে ছিল, তাই গণমাধ্যমকে জানানো হয়নি।

শাজাহাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, আইজিপি স্যার শাজাহানপুর থানায় শর্ট ভিজিটে এসেছিলেন, সংক্ষিপ্ত সময়ে থানার কার্যক্রম দেখে, একান্তভাবে ইন্টারনাল একটা ভিজিট, সংক্ষিপ্ত সময়ের মধ্যে উনি দেখে চলে গেছেন। কোন মিডিয়া ব্রিফিং বা অন্য কোন বিষয় না।
স্থানীয় গণমাধ্যমকর্মীরা বিষয়টির ব্যাখ্যা চেয়ে ভবিষ্যতে সাংবাদিকদের প্রতি এমন আচরণ না করার আহ্বান জানিয়েছেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ