২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরের অতিরিক্ত হাসিল আদায়, দুই হাটের ইজারাদারকে জরিমানা

spot_img

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলার ওমরদিঘী ও দুবলাগাড়ী পশুর হাটে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ে সরকার নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।

মঙ্গলবার (২৬ মে)  বিকেলে পৃথক দুটি পশুর হাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি।

অভিযানকালে অতিরিক্ত হাসিল আদায়ের সত্যতা পাওয়ায় ওমরদিঘী হাটের ইজারাদারকে এক হাজার টাকা এবং দুবলাগাড়ী পশুর হাটের ইজারাদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি বলেন, কোরবানির পশুর হাটে সরকার নির্ধারিত হার অনুযায়ী হাসিল আদায় নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ