১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বগুড়ায় নেকটার-সাতমাথা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

spot_img

শহরের যানজট নিরসন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে নেকটার থেকে সাতমাথা (গোহাইল রোড) পর্যন্ত ৩ কিলোমিটার আরসিসি ও বিসি সড়ক এবং আরসিসি ড্রেন নির্মাণ কাজের আজ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে

বুধবার সকাল সাড়ে ১০টায় সাতমাথায় প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে নির্মাণ কাজের উদ্বোধন করেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা এবং বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম. আর ইসলাম স্বাধীন।

বিশ্ব ব্যাংকের অর্থায়নে এবং ‘আরইউটিডিপি’ প্রকল্পের আওতায় বগুড়া সিটি করপোরেশন এই গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়ন করছে। পুরো প্রকল্পের চুক্তিভিত্তিক নির্মাণ ব্যয় নির্ধারণ করা হয়েছে ২৬ কোটি ৬০ লাখ ১১ হাজার ২৯৯ টাকা। ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান এসপিএল-আরএসই (জেভি) এই নির্মাণ কাজটি সম্পাদন করছে।

 

প্রকল্প সংশ্লিষ্টরা বাসস’কে জানান, গোহাইল রোডের এই গুরুত্বপূর্ণ অংশটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাতায়াতকারী নাগরিকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। রাস্তাটি সংস্কার ও আধুনিক ড্রেন নির্মাণের জন্য এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। এই প্রকল্পটির কাজ শেষ হলে শহরের জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি ওই এলাকার যোগাযোগ ব্যবস্থায় এক আমূল পরিবর্তন আসবে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়া সিটি করপোরেশনের প্রকৌশলীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ