২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে বার্মিজ চা’কুসহ যুবক আটক

spot_img

বগুড়ার শাজাহানপুরে একটি অত্যাধুনিক ধারালো বার্মিজ চাকুসহ এক যুবককে আটক করেছে শাজাহানপুর থানা পুলিশ।

জানা যায়, শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) রাত সোয়া ১টার দিকে শাজাহানপুর থানার এসআই (নিঃ) মোঃ খোরশেদ আলম, সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে খলিশাকান্দি মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় খলিশাকান্দি সাবেক মেম্বার মোজাম্মেল হকের বাড়ির পেছনে খোরশেদ আলম স্টোর নামক দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে মোঃ সজীব হাসান (২০), পিতা- মোঃ আব্দুর রাজ্জাক, সাং- খলিশাকান্দি উত্তরপাড়া, থানা- শাজাহানপুর, জেলা- বগুড়াকে আটক করা হয়।

তল্লাশিকালে তার কাছ থেকে একটি অত্যাধুনিক ধারালো বার্মিজ টিপ চাকু উদ্ধার করা হয়।

পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে শনিবার (৮ নভেম্বর) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় বলে নিশ্চিত করেছেন শাজাহানপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম পলাশ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ