২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

তারেক রহমানের বগুড়া আগমন উপলক্ষে ধুনটে বিএনপির বিশাল আনন্দ র‌্যালী ও প্রস্তুতি সভা

spot_img

ধুনট (বগুড়া) প্রতিনিধি :
আগামী ১১ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বগুড়ায় আগমন উপলক্ষে বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির উদ্যোগে বিশাল আনন্দ র‌্যালী, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সভা এবং বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় ধুনট উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির দলীয় কার্যালয় থেকে আনন্দ র‌্যালীটি বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় র‌্যালীতে অংশ নেওয়া নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
র‌্যালী শেষে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনী প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও ধুনট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন।
ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, মুনজিল হোসেন এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান।
বক্তারা বলেন, তারেক রহমানের আগমন ঘিরে বগুড়াসহ আশপাশের এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি আরও জোরদার করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তাঁরা।
সভা শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মরহুমার রুহের শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে পুরো কর্মসূচি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ