৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বগুড়া সিটি কর্পোরেশন গেজেট প্রকাশ শিগগিরই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

spot_img

শহীদ চাঁন্দু স্টেডিয়ামে শনিবার ‘নতুন কুড়ি স্পোর্টস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, প্রিনিকার (নীতিগত অনুমোদন) শেষে বিষয়টি নিকার সভায় উঠবে বলে আশা করা হচ্ছে। সেখানে অনুমোদন মিললেই গেজেট জারি করা হবে। এরপর প্রশাসক নিয়োগ দিয়ে সিটি কর্পোরেশনের স্বাভাবিক কার্যক্রম চালু করা হবে। পাশাপাশি বাজেট বরাদ্দও দেওয়া হবে।

তিনি আরও জানান, পরবর্তীতে অন্যান্য সিটি কর্পোরেশন ও পৌরসভার নির্বাচনের সঙ্গে সমন্বয় করে বগুড়া সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য আরও বাড়বে।

অনুষ্ঠানে  আরও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ