২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মাদককারবারীদের ধরিয়ে দিতে নগদ পুরস্কার ঘোষণা করলেন এমপি মোশারফ

spot_img

বগুড়া-০৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন মাদক, জুয়া, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন। তিনি বলেছেন, সমাজকে মাদকমুক্ত রাখতে হলে শুধু প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়, এ জন্য সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে।

শনিবার (২ মে) নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে নন্দীগ্রাম কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত ২০২৫ শিক্ষাবর্ষের বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে তিনি সরাসরি ঘোষণা দিয়ে বলেন, নন্দীগ্রামের কোথাও যদি মাদক কারবারী, জুয়াড়ি বা সন্ত্রাসীদের সুনির্দিষ্ট তথ্য দিয়ে ধরিয়ে দিতে পারেন, তাহলে তাকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে। তার এই ঘোষণায় উপস্থিত জনতার মধ্যে ব্যাপক সাড়া পড়ে। তিনি আরও বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এটি শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। যুবসমাজ আজ সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। তাদের রক্ষা করতে হলে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে।

এমপি মোশারফ হোসেন জোর দিয়ে বলেন, নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় কিছু অসাধু চক্র আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে প্রশাসন ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং আরও জোরদার অভিযান পরিচালনা করা হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরাই দেশের ভবিষ্যৎ। তোমাদেরকে মাদক থেকে দূরে থাকতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে। শিক্ষা, নৈতিকতা ও সচেতনতা দিয়েই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে এমপি’র এ উদ্যোগকে স্বাগত জানান এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ