২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গোহাইল রোড: রাস্তা নয়, যেন নিত্যদিনের দুর্ভোগের কারাগার!

spot_img

বগুড়া শহরের গোহাইল রোডের ফুলতলা থেকে খান্দার পর্যন্ত সড়কটি এখন এলাকাবাসীর কাছে শুধু একটি ভাঙাচোরা পথ নয়, বরং বছরের পর বছর ধরে জমে থাকা অবহেলা, ক্ষোভ এবং অপূর্ণ প্রতিশ্রুতির প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বহুবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই সড়কের দুরবস্থার কথা তুলে ধরা হলেও কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। প্রায় মাসখানেক আগে স্থানীয়ভাবে দায়িত্বশীল কিছু ব্যক্তি আশ্বাস দিয়েছিলেন যে, দুই মাসের মধ্যে রাস্তার সংস্কারকাজ শুরু হবে, কিন্তু সেই ঘোষণার এক মাস অতিক্রম হলেও এখনো পর্যন্ত কাজের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ফলে নতুন করে আবারও হতাশা নেমে এসেছে এলাকাবাসীর মধ্যে। প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, রিকশাচালক, রোগীবাহী যানবাহনসহ শত শত মানুষ চলাচল করলেও রাস্তার খানাখন্দ, ধুলাবালি ও বৃষ্টির পানি জমে চলাচলকে চরম দুর্ভোগে পরিণত করেছে।

স্থানীয়দের অনেকেই আক্ষেপ করে বলছেন, যদি এই সড়কের পাশে প্রভাবশালী বা উচ্চপদস্থ কারও বাড়ি থাকত, তাহলে হয়তো অনেক আগেই উন্নয়নকাজ শেষ হয়ে যেত। নাগরিক সেবার ক্ষেত্রে সংবিধান ও স্থানীয় সরকার ব্যবস্থার নীতিমালায় সবার জন্য সমান উন্নয়ন নিশ্চিত করার কথা থাকলেও বাস্তবে এই সড়কের চিত্র যেন তার উল্টো প্রমাণ দিচ্ছে।

জনস্বার্থে গুরুত্বপূর্ণ এই সড়কের উন্নয়ন বারবার পিছিয়ে যাওয়ায় জনমনে প্রশ্ন উঠছে—এটি কি শুধুই আশ্বাসের রাজনীতি, নাকি সাধারণ মানুষের ভোগান্তি আর দেখার কেউ নেই? দীর্ঘদিন ধরে একই সমস্যা নিয়ে কথা বলতে বলতে ক্লান্ত এলাকাবাসী এখন আর শুধু প্রতিশ্রুতি নয়, দ্রুত বাস্তব পদক্ষেপ দেখতে চান। তাদের দাবি, গোহাইল রোডের ফুলতলা থেকে খান্দার অংশের সড়কটি আর অবহেলায় ফেলে না রেখে জরুরি ভিত্তিতে সংস্কার করা হোক, যাতে নাগরিকরা অন্তত ন্যূনতম চলাচলের অধিকার ফিরে পান।.

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ