১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে পারিবারিক সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলায় সরকারি-বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান ও সিটিজেন গ্রুপের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পারিবারিক সহিংসতা, যৌন হয়রানি, বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সভার আয়োজন করে পল্লী উন্নয়ন প্রকল্প (পিইউপি)।

বুধবার (১৩ মে) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমান। সঞ্চালনা করেন পিইউপি’র প্রোগ্রাম অফিসার নিলুফা ইয়াসমিন।

সভায় বক্তব্য দেন মাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা অলিফা খাতুন, সরকারি চাঁচাইতারা-মাদলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জনা রাণী ঘোষ, পিইউপি’র প্রধান সমন্বয়কারী শেখ মো. আবু হাসানাত, মাদ্রাসার সুপার গোলাম মোস্তফা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশারফ হোসেন, মাদলা ইউপির প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মোমিন, নিকাহ নিবন্ধক ইয়াছিন আলী ও ইউপি সদস্য সাবিনা ইয়াসমিনসহ স্টুডেন্ট গ্রুপের সদস্যরা।

বক্তারা পারিবারিক সহিংসতা, যৌন হয়রানি ও বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ