২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

এলাঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি ভস্মীভূত, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি সিরাজ

spot_img

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের এলাঙ্গী বাজার সংলগ্ন একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত শনিবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাঙ্গী গ্রামের বাসিন্দা শ্রী পলাশ চন্দ্র সাহা (পিতা: শ্রী পরেশ চন্দ্র সাহা)–এর বসতবাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘরের আসবাবপত্রসহ মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ঘটনার পরদিন রবিবার ধুনট-শেরপুর আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ এমপি ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে যান এবং তাঁর নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হক সরকার, যুবদল নেতা জিয়া তালুকদার ও শিমুল খান মানিক, এবং ধুনট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রতন ও ইমরান তাহির।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তায় এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ